রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য বাঁশখালীতে বন্যা-দুর্গত ৫০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনা: সকালে বাড়ি থেকে বের হয়ে ফিরলেন লাশ হয়ে

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে সকালে হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টার দিকে থানার দক্ষিণে বাঁশখালী ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল সেন্টারের সামনে পাক রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শিপ্রা দাস (৫০) বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি মহাজনঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মৃত আশীষ দাসের স্ত্রী। সকালে তিনি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি নারীটি মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করি।’

বাঁশখালী থানার এসআই বিভাষ কুমার সাহা জানান, ‘অজ্ঞাত গাড়ি পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশে কোনো সিসি ক্যামরা না থাকায় কোন যানবাহনে আঘাত পেযেছেন তা জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’

নিহতের পরিবার জানায়, সকালে তিনি বাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যরা বলেন, ‘এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই, এটি একটি দুর্ঘটনা হিসেবেই মেনে নিচ্ছি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews