শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য বাঁশখালীতে বন্যা-দুর্গত ৫০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

বাঁশখালীতে লবণ মাঠের পলিথিন কেটে জায়গা দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫০০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা::

বাঁশখালীতে লবণ মাঠের পলিথিন কেটে জায়গা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার ছনুয়া ইউপির ডিসি রোড় সংলগ্ন শামবলি ঘোনা লবণের মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মো. ইসমাঈলের পুত্র মো. ফরহাদ বাদী হয়ে বাঁশখালী উপজেলা সেনা ক্যাম্পে দশজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিবাদীরা হলেন- ছৈয়দ আহমদের পুত্র আহমদ কবির প্রকাশ সোনা মানিক , মোস্তাক আহমদের পুত্র মো. আনিছ, ছৈয়দ আহমদের পুত্র মো. বাচ্চু, নুরুল আলম, নুরুল কবির, আবদু শুক্কুর, মকছুদ আহমদ, মোস্তাক আহমদ, মকছুদ আহমদের পুত্র শহীদুল ইসলাম ও ছৈয়দ আহমদের কন্যা কাশেফা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর পিতা মো. ইসমাঈল জায়গাটি বর্গা নিয়ে লবণ চাষ করে আসছেন। কিন্তু বিবাদীরা জয়গাটি বর্গা নিয়ে চাষাবাদের প্রস্তাব দিলে জায়গার মালিক তাতে রাজী না হওয়ায় বিবাদীরা জায়গাটি দখলে নিতে হুমকি ধমকি প্রদান করে। তারই ধারাবাহিকতায় লবণ মাঠের পলিথিন কেটে পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং তাতে বাঁধা দিলে নগদ টাকা, স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তারা বাদী পক্ষকে জায়গাটি জোরপূর্বক দখলে নিতে এখনও হুমকি ধমকি প্রদান করছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আহমদ কবির প্রকাশ সোনা মানিক বলেন, ‘আমাদের বিরোদ্ধে লবণ মাঠের পলিথিন কেটে ফেলার অভিযোগ সত্য নয়। তাদের সাথে আমাদের পূর্ব থেকে বিরোধ ছিল। তারা আমাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ দিয়েছে। তাছাড়া এ অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর বাঁশখালীর অস্থায়ী ক্যাম্প থেকে আমাদের কে আগামীকাল ডেকেছেন।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews