1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক বিরোধে খুন, পলাতক অভিযুক্তরা বাঁশখালীতে গভীর রাতে এসি (ল্যান্ড)-এর অভিযান: মাটিভর্তি ট্রাক জব্দ, পালাল চালক কলকাতার সিনেমায় বাঁশখালীর জাহিদ: আন্তর্জাতিক প্রজেক্টে নতুন দিগন্ত বাঁশখালীর কালীপুরের লিচু: স্বাদে সেরা, দামে সবার ধরা ছোঁয়ার বাইরে ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁশখালীর প্রবাসী মহি উদ্দীনের নেশার টানে সর্বস্বান্ত, বাঁশখালীতে হাতেনাতে ধরা—৪ মাসের কারাদণ্ড পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন হুজুরের ছদ্মবেশে ইয়াবা পাচার: বাঁশখালীতে ৫০০ পিসসহ আটক এক ব্যক্তি চার কন্যা নিয়ে নিঃস্ব লেদু, আগুন কেড়ে নিল শেষ আশ্রয় নিষেধাজ্ঞা কার্যকরে কড়াকড়ি: বাঁশখালীতে অভিযানে বোট মালিক দণ্ডিত

বাঁশখালীতে গভীর রাতে এসি (ল্যান্ড)-এর অভিযান: মাটিভর্তি ট্রাক জব্দ, পালাল চালক

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল পাইরাং এলাকায় পাহাড় কাটার অভিযোগে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৩ মে) রাত আড়াইটা পর্যন্ত চলা এ অভিযানে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এসময় বাঁশখালী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জঙ্গল পাইরাং এলাকার পূর্ব পাশের পাহাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালালে দেলা মার্কেট সংলগ্ন বড় পুকুরপাড় এলাকা থেকে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চালক গাড়িটি লক করে পালিয়ে যায়।

পরবর্তীতে টেকনিশিয়ানের সহায়তায় ট্রাকটির লক খুলে সেটি থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে জব্দকৃত গাড়িটি বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের জিম্মায় রয়েছে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে, ভূমিদস্যুতা ও মাদকবিরোধী অভিযানে সহকারী কমিশনার (ভূমি)-এর ধারাবাহিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট