1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শনিবার চট্টগ্রামে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের পাশে বাঁশখালী উপজেলা জামায়াত, নগদ সহায়তা প্রদান ঝুঁকিতে উপকূল, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্রিয় এমপি জহিরুল বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯ স্বচ্ছতা নিশ্চিতে এমপির বিরুদ্ধেও অভিযোগ বক্স বসবে: বাঁশখালীর সাংসদ জহিরুল ইসলাম মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শনিবার চট্টগ্রামে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: রবিরশ্মি-চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে আগামী শনিবার (২৮ মার্চ) “প্রেমে ধন্য কর” শীর্ষক এক বর্ণাঢ্য রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৫টা থেকে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও রবিরশ্মির প্রতিষ্ঠাতা-পরিচালক অধ্যাপক মহাদেব ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব শাব্বির ইকবাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ এবং কবি ও সঙ্গীত বিশারদ স্বপন কুমার দাশ।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও রবিরশ্মি-চট্টগ্রাম শাখার সভাপতি প্রনব কুমার সিকদার।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন রবিরশ্মির চট্টগ্রাম ও ঢাকার শিল্পীবৃন্দ। এছাড়াও আমন্ত্রিত সংগঠন হিসেবে অংশ নেবে গীতধ্বনি সঙ্গীত অঙ্গন, বোধন আবৃত্তি পরিষদ ও সৃষ্টি কালচারাল ইন্সটিটিউট।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট