1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের পাশে বাঁশখালী উপজেলা জামায়াত, নগদ সহায়তা প্রদান ঝুঁকিতে উপকূল, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্রিয় এমপি জহিরুল বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯ স্বচ্ছতা নিশ্চিতে এমপির বিরুদ্ধেও অভিযোগ বক্স বসবে: বাঁশখালীর সাংসদ জহিরুল ইসলাম মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল

অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: “একে অন্যের হাত ধরি, দারিদ্র্যমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক প্রবাসীদের উদ্যোগে অসহায় তিন মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার শীলকূপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রবাসী সদস্যদের সহযোগিতায় মোট তিন লাখ টাকা সংগ্রহ করা হয়। পরে তা অসহায় তিন পরিবারের মধ্যে বণ্টন করা হয়, যাতে তারা সম্মানজনকভাবে কন্যাদের বিয়ে সম্পন্ন করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মো. আলমগীর, হেলাল রহমান, জাকের হোসেন, শহিদুল ইসলাম, রমিজুর রহমান, জয়নাল, ইউনুছ সিকদার, জমির উদ্দিন, মো. উমর ও মো. মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী ও বিত্তবানদের সম্মিলিত উদ্যোগ সমাজে মানবিকতার চর্চাকে শক্তিশালী করে। এ ধরনের সহায়তা শুধু একটি পরিবারের দায় লাঘব করে না, বরং সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলে। দারিদ্র্য বিমোচনেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ফাউন্ডেশনের সমন্বয়ক মোজাম্বিকপ্রবাসী আনিছুর রহমান এক ভিডিওবার্তায় জানান, ২০২২ সালে কয়েকজন প্রবাসীর উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন, যা প্রতিষ্ঠার পর থেকেই শীলকূপ ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।
তিনি বলেন, “আমরা চাই সমাজের কেউ যেন অর্থের অভাবে কন্যার বিয়ে, চিকিৎসা বা জরুরি প্রয়োজনে পিছিয়ে না থাকে। আজকের এই সহায়তা সেই লক্ষ্য বাস্তবায়নের একটি ছোট প্রয়াস। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে শিক্ষা, চিকিৎসা, বিয়ে ও দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট