1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক বিরোধে খুন, পলাতক অভিযুক্তরা বাঁশখালীতে গভীর রাতে এসি (ল্যান্ড)-এর অভিযান: মাটিভর্তি ট্রাক জব্দ, পালাল চালক কলকাতার সিনেমায় বাঁশখালীর জাহিদ: আন্তর্জাতিক প্রজেক্টে নতুন দিগন্ত বাঁশখালীর কালীপুরের লিচু: স্বাদে সেরা, দামে সবার ধরা ছোঁয়ার বাইরে ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁশখালীর প্রবাসী মহি উদ্দীনের নেশার টানে সর্বস্বান্ত, বাঁশখালীতে হাতেনাতে ধরা—৪ মাসের কারাদণ্ড পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন হুজুরের ছদ্মবেশে ইয়াবা পাচার: বাঁশখালীতে ৫০০ পিসসহ আটক এক ব্যক্তি চার কন্যা নিয়ে নিঃস্ব লেদু, আগুন কেড়ে নিল শেষ আশ্রয় নিষেধাজ্ঞা কার্যকরে কড়াকড়ি: বাঁশখালীতে অভিযানে বোট মালিক দণ্ডিত

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৯ ব্যাচের উদ্যোগে সম্মানিত শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক।

নাছির আহমেদ মাহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, সরকারি কমার্স কলেজ চট্টগ্রামের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এনামুল হক, জুলাই গণঅভ্যুত্থান চট্টগ্রাম বিভাগের অন্যতম সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ, বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আজগর হোছাইন, রসিদ আহমেদ, দুকুল বড়ুয়া, এস.এম. রুহুল আমিন, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা জাহেদুল ইসলাম, পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আজম এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্যাংকার মোজাম্মেল হক।

এছাড়াও অনুষ্ঠানে ২০১৯ ব্যাচসহ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এমন আয়োজন শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করে এবং ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে। তারা এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয় এবং সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট