1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক বিরোধে খুন, পলাতক অভিযুক্তরা বাঁশখালীতে গভীর রাতে এসি (ল্যান্ড)-এর অভিযান: মাটিভর্তি ট্রাক জব্দ, পালাল চালক কলকাতার সিনেমায় বাঁশখালীর জাহিদ: আন্তর্জাতিক প্রজেক্টে নতুন দিগন্ত বাঁশখালীর কালীপুরের লিচু: স্বাদে সেরা, দামে সবার ধরা ছোঁয়ার বাইরে ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁশখালীর প্রবাসী মহি উদ্দীনের নেশার টানে সর্বস্বান্ত, বাঁশখালীতে হাতেনাতে ধরা—৪ মাসের কারাদণ্ড পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন হুজুরের ছদ্মবেশে ইয়াবা পাচার: বাঁশখালীতে ৫০০ পিসসহ আটক এক ব্যক্তি চার কন্যা নিয়ে নিঃস্ব লেদু, আগুন কেড়ে নিল শেষ আশ্রয় নিষেধাজ্ঞা কার্যকরে কড়াকড়ি: বাঁশখালীতে অভিযানে বোট মালিক দণ্ডিত

বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটসংলগ্ন সড়কসহ উপজেলার চাম্বল, শীলকূপ ও জলদি—এই চারটি স্থানে একযোগে এ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে পথচারী, রিকশা-ভ্যান ও অটোরিকশা চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোজাম্বিক প্রবাসী মো. ইমরান সিকদার, এটিএম কফিল উদ্দিন, আমির হোসেন, মো. মবিনুল হক, মো. সরওয়ার রোকন, মোহাম্মদ বেলাল, মাইনুদ্দিন, লক্ষী, আদিল হোসেন, ইফতু, হাসিব, মোহাম্মদ হেলাল, শহিদুল ইসলাম, রমিজ উদ্দিন, আবু বকর ও মামুনসহ স্থানীয় আরও অনেকে।

আয়োজকরা জানান, মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। সেই ধারাবাহিকতায় মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয়, যা মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচির আওতায় মোট চার শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট