1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক বিরোধে খুন, পলাতক অভিযুক্তরা বাঁশখালীতে গভীর রাতে এসি (ল্যান্ড)-এর অভিযান: মাটিভর্তি ট্রাক জব্দ, পালাল চালক কলকাতার সিনেমায় বাঁশখালীর জাহিদ: আন্তর্জাতিক প্রজেক্টে নতুন দিগন্ত বাঁশখালীর কালীপুরের লিচু: স্বাদে সেরা, দামে সবার ধরা ছোঁয়ার বাইরে ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁশখালীর প্রবাসী মহি উদ্দীনের নেশার টানে সর্বস্বান্ত, বাঁশখালীতে হাতেনাতে ধরা—৪ মাসের কারাদণ্ড পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন হুজুরের ছদ্মবেশে ইয়াবা পাচার: বাঁশখালীতে ৫০০ পিসসহ আটক এক ব্যক্তি চার কন্যা নিয়ে নিঃস্ব লেদু, আগুন কেড়ে নিল শেষ আশ্রয় নিষেধাজ্ঞা কার্যকরে কড়াকড়ি: বাঁশখালীতে অভিযানে বোট মালিক দণ্ডিত

বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনীর সৌজন্যে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সরকারি আলাওল কলেজ মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আজগর, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস চৌধুরী মিটু এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা যুবদলের সভাপতি মো. মোস্তাক আহমদ, যুবদলের সাবেক সভাপতি মো. শহিদুল হক চৌধুরী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মনি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম কফিল উদ্দীন, জিয়াউল হাছান হোসাইনী এবং সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মুজাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এন. এম. নাছির।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম হোসাইনী বলেন, বাঁশখালী পৌরবাসীর ভালোবাসা ও আস্থাই তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সর্বদা জনগণের কল্যাণ, উন্নয়ন ও সেবাকে অগ্রাধিকার দিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণের বিশ্বাস ও সমর্থনই একজন নেতার প্রকৃত সম্পদ। অতীতের মতো ভবিষ্যতেও বাঁশখালীবাসীর সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও ঐক্য বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট