1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভয়াল ২৯ এপ্রিল: মৃত্যুর মিছিল দেখেছিল উপকূল, কাঁদে আজও বাঁশখালী পুঁইছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবককে এক লাখ টাকা জরিমানা সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির বার্তা নিয়ে বাঁশখালীতে আইনগত সহায়তা দিবস পালিত বাঁশখালীতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান, ২ লাখ টাকা জরিমানা মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন বাঁশখালী আইনজীবী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন শিশুদের নেতৃত্বের পাঠশালা স্কাউটিং–বাঁশখালীতে ক্যাম্পুরীর সমাপ্তি অনুষ্ঠানে এমপি জহিরুল ইসলাম নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটা, লুকিয়ে রাখা এক্সক্যাভেটর জব্দসহ অর্ধলক্ষ জরিমানা নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দাখিলা জালিয়াতি: বাঁশখালীতে প্রতারকের জেল, লাখ টাকা জরিমানা

সাধনপুর বিএনপির ইফতারে ঐক্যের আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ মাহফিলে বিএনপি নেতা মোক্তার আহমদ সওদাগরের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল আলম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, বিএনপি নেতা আবদুল হক, নজরুল ইসলাম, জাহেদুল ইসলাম চৌধুরী, আশফাক, আশেক এলাহী সোহেল, জিয়া উদ্দিন, মাইনুল হক চৌধুরী পলাশ, আব্দুল হক মেম্বার, যুবদলের আহ্বায়ক আবু আহমদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমান, মোহাম্মদ আলী, ফোরকান, যুবদল নেতা জয়নাল আবেদীন এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, পারস্পরিক ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সামনে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও পৌরসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, রমজানের পবিত্র মাস আমাদের ধৈর্য, সংযম ও ঐক্যের শিক্ষা দেয়। তাই ব্যক্তিগত স্বার্থ ভুলে দল, দেশ ও জনস্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. হাশেম, আবু সিদ্দিক, ফজল কাদের, আমির হামজা, রফিক, ফরিদ, মোস্তাক, রাসেল চৌধুরী, তোহিদুল আলম, বেলাল মেম্বার, আবু তাহের বিশ্বাস, মোহাম্মদ তারেক, বাহাদুর, রিফাত, মিজান, আবুল কালাম, আবুল কালাম আজাদ, আব্বাস, রোমান, আজিম ও বদি আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট