শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা:::চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে পৌরসভাধীন মিয়ার বাজার তালুকদার পাড়া এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় বিরক্তিকর আচরণ করে স্থানীয় জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলেন মানিক চৌধুরী (২১)। এ সময় বাঁশখালী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। আদালতে দোষ স্বীকার করায় তাকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘জনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘মাদকাসক্তি ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা বিঘ্নিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews