শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বাঁশখালীতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান, ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিনজিরিতলা এলাকায় অবস্থিত ‘চৌধুরী ব্রিকস’ নামের একটি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে দেখা যায়, ভাটাটি পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল। এছাড়া ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি অনুমোদিত উৎস থেকে সংগ্রহ না করা, জ্বালানি হিসেবে বনজ কাঠ ব্যবহার এবং কৃষিজমি ও শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী এলাকায় ভাটা স্থাপনসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত ভাটার ম্যানেজার মফিজুল ইসলাম (৫৫)-কে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় বাঁশখালী থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর ও আইনবহির্ভূতভাবে পরিচালিত কোনো ইটভাটা সহ্য করা হবে না। কৃষিজমি রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews