1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বৈলছড়ী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে চোরাই গরুসহ পিকআপ আটক, গ্রেপ্তার দুই প্রতিবেশী চোর কিশোর অপরাধ রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান এমপি জহিরুল ইসলামের শিক্ষাবিদ মাওলানা রফিক আহমদের ইন্তেকাল শীলকূপ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল ও নবনির্বাচিত এমপিকে গণসংবর্ধনা বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলন: বাঁশখালীতে ৩ লাখ টাকা জরিমানা বাঁশখালীতে খেলাফত মজলিসের ইফতার মাহফিল: ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ ১৮ লাখ টাকার জাল উদ্ধার

বৈলছড়ী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাঁশখালী হামিদিয়া রহিমা আলীয়া মাদরাসার মাঠে এ আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাষ্টার লোকমান, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল, সাবেক চেয়ারম্যান মহসিন, এডিশনাল পিপি অ্যাডভোকেট নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল হক চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, বিএনপি নেতা রেজাউল করিম রেজু, বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডা. আজিজুল হক।

এছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলিম ও দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. রমিজ, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এসএম তৈয়ব, শওকতুল ইসলাম, আবুল কাশেম, ইউপি সদস্য জাফর, মোজাম্মেল হক সিকদার, আজিজুর রহমান, মো. নাজেম, ফরহাদুল ইসলাম, মহিউদ্দিন, মো. হেলাল, রিদুয়ান, দেলোয়ার ও মর্তুজা আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, দেশে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। এ নির্বাচনকে সামনে রেখে বাঁশখালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট