1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বৈলছড়ী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে চোরাই গরুসহ পিকআপ আটক, গ্রেপ্তার দুই প্রতিবেশী চোর কিশোর অপরাধ রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান এমপি জহিরুল ইসলামের শিক্ষাবিদ মাওলানা রফিক আহমদের ইন্তেকাল শীলকূপ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল ও নবনির্বাচিত এমপিকে গণসংবর্ধনা বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলন: বাঁশখালীতে ৩ লাখ টাকা জরিমানা বাঁশখালীতে খেলাফত মজলিসের ইফতার মাহফিল: ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ ১৮ লাখ টাকার জাল উদ্ধার

বাঁশখালীতে চোরাই গরুসহ পিকআপ আটক, গ্রেপ্তার দুই প্রতিবেশী চোর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে চোরাই গরুসহ একটি পিকআপ আটক করে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পুইছড়ি এলাকার বাসিন্দা জিয়া উদ্দীনের গোয়ালঘর থেকে একটি গাভী চুরি হয়।

পরে রাত্রীকালীন টহলের সময় রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মোরাদ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। রাত সাড়ে ৩টার দিকে কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সিরহাট বাজার জামে মসজিদের সামনে একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালালে চোরাইকৃত গাভীটি উদ্ধার করা হয়। এ সময় গাভী চুরির অভিযোগে দুজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূর্ব পুইছড়ি এলাকার নাহার বাপের বাড়ির বাসিন্দা মো. ফজল কাদের (২০) এবং একই ইউনিয়নের দক্ষিণ পাড়ার পারভীন বাপের বাড়ির বাসিন্দা পিকআপচালক মো. ফোরকান (২৭)।

পুলিশ জানায়, চুরির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে এবং উদ্ধার হওয়া গাভীটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, রাত্রীকালীন টহলের সময় চোরাই গাভীসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট