1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান এমপি জহিরুল ইসলামের শিক্ষাবিদ মাওলানা রফিক আহমদের ইন্তেকাল শীলকূপ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল ও নবনির্বাচিত এমপিকে গণসংবর্ধনা বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলন: বাঁশখালীতে ৩ লাখ টাকা জরিমানা বাঁশখালীতে খেলাফত মজলিসের ইফতার মাহফিল: ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ ১৮ লাখ টাকার জাল উদ্ধার মিম্বর থেকে ডিজিটাল দুনিয়া: সময়ের আয়নায় কওমী শিক্ষাধারার পরিবর্তনস জামায়াতে ইসলামী’র উদ্যোগে বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

কিশোর অপরাধ রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান এমপি জহিরুল ইসলামের

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সুন্দর পরিবার ও সুন্দর সমাজ গঠনের জন্য প্রতিটি অভিভাবককে নিজের সন্তানদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরেন।
পোস্টে তিনি বলেন, সন্ধ্যার পর কোনো ছাত্র-ছাত্রী যেন পড়ালেখার টেবিল ছাড়া বাইরে না থাকে সে বিষয়ে অভিভাবকদের নজর রাখতে হবে। বর্তমানে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে এবং অপহরণের মতো জঘন্য অপরাধের সঙ্গেও তারা জড়িত হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এমপি আরও বলেন, দোকানে বসে আড্ডা দেওয়া, মোবাইলে জুয়া খেলা এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি মাদকাসক্তি কিশোর ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি সব ধরনের মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি শিক্ষার্থীদের শালীনতা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করে বলেন, ছাত্রীদের পর্দা করে স্কুল-কলেজে যাতায়াত নিশ্চিত করার জন্যও পরিবারকে সচেতন হতে হবে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, একটি সুন্দর পরিবার ও সুস্থ সমাজ গড়ে তুলতে অভিভাবকদের নিজেদের সন্তানদের বিষয়ে সচেতন হতে হবে এবং দায়িত্বশীল অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট