1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভয়াল ২৯ এপ্রিল: মৃত্যুর মিছিল দেখেছিল উপকূল, কাঁদে আজও বাঁশখালী পুঁইছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবককে এক লাখ টাকা জরিমানা সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির বার্তা নিয়ে বাঁশখালীতে আইনগত সহায়তা দিবস পালিত বাঁশখালীতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান, ২ লাখ টাকা জরিমানা মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন বাঁশখালী আইনজীবী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন শিশুদের নেতৃত্বের পাঠশালা স্কাউটিং–বাঁশখালীতে ক্যাম্পুরীর সমাপ্তি অনুষ্ঠানে এমপি জহিরুল ইসলাম নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটা, লুকিয়ে রাখা এক্সক্যাভেটর জব্দসহ অর্ধলক্ষ জরিমানা নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি: জনশান্তি ভঙ্গের দায়ে বাঁশখালীতে যুবকের কারাদণ্ড সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দাখিলা জালিয়াতি: বাঁশখালীতে প্রতারকের জেল, লাখ টাকা জরিমানা

শিক্ষাবিদ মাওলানা রফিক আহমদের ইন্তেকাল

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়া, ইউসুফ আলী মুন্সি বাড়ির নিবাসী মরহুম কবির আহমদের পুত্র শিক্ষাবিদ মাওলানা রফিক আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১১ মার্চ) বেলা দেড়টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও আট কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মাওলানা রফিক আহমদ দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি পশ্চিম চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। পাশাপাশি তিনি স্থানীয় পূর্ব মনকিচর আলী সিকদার পাড়া জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার রাত ১০টায় স্থানীয় মোহাব্বত আলী পাড়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট