1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল

আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তিতে শীর্ষে বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার সর্ববৃহৎ আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি–২০২৫ পরীক্ষায় আবারও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ। আলোকিত শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত এ বৃত্তিতে প্রতিষ্ঠানটির ১১ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করেছে।

এবারের বৃত্তি পরীক্ষায় এ’প্লাস (A+) গ্রেডে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনজন শিক্ষার্থী টপার হওয়ার গৌরব অর্জন করেছে। এ ছাড়া এ’ (A) গ্রেডে চারজন এবং সাধারণ গ্রেডে চারজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

এ’প্লাস (A+) গ্রেডে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে কেজি শ্রেণির শিক্ষার্থী রাদিয়া সোলতানা রাইসা। একই গ্রেডে কেজি শ্রেণির মিজানুর রহমান এবং প্রথম শ্রেণির রাইসুল ইসলাম মিনহাজ বৃত্তি লাভ করে। এর মধ্যে রাইসুল ইসলাম মিনহাজ উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি প্রথম শ্রেণিতে উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান লাভ করে।

এ’ (A) গ্রেডে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলো- আয়েশা ছিদ্দিকা, ফাউজিয়া সাইফুল সাফা, নিলাদ্রী বড়ুয়া ও গীত তালুকদার। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে জান্নাতুল ফেরদৌস আনিফা, জান্নাতুল আদন আদিবা, রাকিবুল ইসলাম আরিফ ও আয়ান সিকদার।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ধারাবাহিক পাঠদান, নিয়মিত মূল্যায়ণ এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ যত্ন নেওয়ার ফলেই এ সাফল্য এসেছে।

বিদ্যালয়ের অধ্যক্ষ জাকের হোছাইন বলেন, ‘শিক্ষার্থীদের অর্জন আমাদের অনুপ্রেরণা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, বাঁশখালীর শীলকূপ মনছুরিয়া বাজার প্রধান সড়কের পূর্ব পাশে অবস্থিত বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা ও ফলাফলে স্থানীয়ভাবে সুনাম অর্জন করে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট