1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তিতে শীর্ষে বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল “Zahirul Islam meets Gen-Z”: সমৃদ্ধ বাঁশখালী গড়তে তরুণদের ভাবনা শুনলেন অধ্যক্ষ জহিরুল ইসলাম বাঁশখালীতে পৃথক অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই বাঁশখালীতে ত্রয়োদশ নির্বাচন ঘিরে দাঁড়িপাল্লার সমর্থনে এগারো দলীয় জোটের যৌথ সভা বাঁশখালী পৌরওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভায় ধানের শীষ বিজয়ের অঙ্গীকার ঐক্যবদ্ধ নেতাকর্মী সাধনপুরে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর ও হামলায় সেনাবাহিনীর অভিযানে আটক ১ বাঁশখালী ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত : আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলায় অধ্যক্ষ জহিরুল ইসলাম বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২ অতিরিক্ত সচিব হলেন বাঁশখালীর সন্তান মোহাম্মদ নূরুল্লাহ নুরী জাল নোট প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাঁশখালীতে সোনালী ব্যাংকের ওয়ার্কশপ

সাধনপুরে হামলা ও ভাঙচুরের অভিযোগে জামায়াতের প্রতিবাদ

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী সমর্থিত নারী কর্মীদের ওপর হামলা, এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর এবং দলীয় সমর্থিত প্রার্থীর ব্যানার অপসারণের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঁশখালী উপজেলা শাখা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসাইন ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ বলেন, এলাকায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে একটি “স্বার্থান্বেষী মহল” পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তাদের দাবি, নারী কর্মীদের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং দলীয় প্রার্থীর ব্যানার নামিয়ে এলাকায় আতঙ্ক ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনাকে “কাপুরুষোচিত ও সন্ত্রাসী কর্মকাণ্ড” উল্লেখ করে বলেন, এসব ঘটনা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী। তারা আরও দাবি করেন, এই হামলা কেবল দলীয় নেতাকর্মীদের ওপর নয়, বরং জনগণের ভোটাধিকার ও শান্তিপূর্ণ পরিবেশের ওপরও আঘাত।

বিশেষ করে নারী কর্মীদের ওপর হামলার অভিযোগকে “নৈতিকভাবে জঘন্য” উল্লেখ করে ঘটনার নিন্দা জানান তারা।

জামায়াতে ইসলামী, বাঁশখালী উপজেলার পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

বিবৃতিতে দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও সমর্থকদের সংযম বজায় রেখে শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচিতে থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা ও উসকানির বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট