1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক বিরোধে খুন, পলাতক অভিযুক্তরা বাঁশখালীতে গভীর রাতে এসি (ল্যান্ড)-এর অভিযান: মাটিভর্তি ট্রাক জব্দ, পালাল চালক কলকাতার সিনেমায় বাঁশখালীর জাহিদ: আন্তর্জাতিক প্রজেক্টে নতুন দিগন্ত বাঁশখালীর কালীপুরের লিচু: স্বাদে সেরা, দামে সবার ধরা ছোঁয়ার বাইরে ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁশখালীর প্রবাসী মহি উদ্দীনের নেশার টানে সর্বস্বান্ত, বাঁশখালীতে হাতেনাতে ধরা—৪ মাসের কারাদণ্ড পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন হুজুরের ছদ্মবেশে ইয়াবা পাচার: বাঁশখালীতে ৫০০ পিসসহ আটক এক ব্যক্তি চার কন্যা নিয়ে নিঃস্ব লেদু, আগুন কেড়ে নিল শেষ আশ্রয় নিষেধাজ্ঞা কার্যকরে কড়াকড়ি: বাঁশখালীতে অভিযানে বোট মালিক দণ্ডিত

উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে নতুন পাঠক বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: প্রান্তিকের গণপাঠাগার ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে ২০২৬ সালের নতুন পাঠক বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল (শুক্রবার) বিকেল ২টায় লাইব্রেরির হলরুমে নতুন পাঠকদের বরণ এবং অ্যাসাইনমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নতুন পাঠকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পাঠাগার প্রাঙ্গণ। বইয়ের সুবাস, হাসিমুখ ও আগ্রহী দৃষ্টিতে প্রাণ ফিরে পায় উপকূলীয় জনপদের এই জ্ঞানকেন্দ্র। এদিন নতুন পাঠকদের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ লায়ন আমিরুল হক (এমরুল কায়েস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি কালামিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কাদের, পাঠাগারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোহাম্মদ হাবিব এবং গ্রন্থাগারিক রেশমিনা রেশমি।
বক্তারা বলেন, বই মানুষের চিন্তা-চেতনার পরিসরকে বিস্তৃত করে এবং মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান ডিজিটাল যুগে তরুণ প্রজন্মের বইবিমুখতা উদ্বেগজনক উল্লেখ করে তারা বলেন, বইপাঠ কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মাধ্যম নয়; বরং এটি মানবিকতা, দায়িত্ববোধ ও সচেতন নাগরিকত্ব গঠনে সহায়ক। নিয়মিত বই পড়ার মাধ্যমে তরুণরা সৃজনশীল চিন্তা, যুক্তিবোধ ও নৈতিক শক্তি অর্জন করতে পারে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পাঠাগারের কার্যক্রম আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট