1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল

গরু চুরির অভিযোগে আনোয়ারায় গণপিটুনি, নিহত বাঁশখালীর যুবক

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিবেদন:: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরু চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে ফজল করিম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাটনীকোঠা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফজল করিম বাঁশখালী পৌরসভার উত্তর জলদি ৫ নম্বর ওয়ার্ডের কালুমিয়ার বাড়ির বাসিন্দা।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভোরে স্থানীয় নুর মোহাম্মদের বাড়িতে একটি চোরের দল প্রবেশ করে। সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা চোরের উপস্থিতি টের পেয়ে ধাওয়া দিলে দুজন পালিয়ে যায়। তবে একজনকে আটক করে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই এমদাদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি করিম উদ্দিন (ফজল করিম) মারা গেছেন। স্থানীয়দের মতে, তিনি গরু চুরি করতে এসে গণপিটুনির শিকার হয়েছেন। ঘটনাটির প্রকৃত কারণ যাচাই ও আইনি পদক্ষেপ গ্রহণে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পুলিশ ঘটনার সত্যতা যাচাই ও অন্যান্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট