রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন পুঁইছড়িতে বন বিভাগের অভিযানে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ জাতীয় যুবশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে যুগ্ম সদস্য সচিব হলেন শহিদুল ইসলাম সাগর কাথরিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আফনানের কিশোরগ্যাং খোরশেদের তাণ্ডবে অতিষ্ঠ শীলকূপ-মাইজপাড়ার বাসিন্দারা, রাত হলেই বাড়ে আতংক অপহরণের পর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে, যেভাবে উদ্ধার হলেন বাঁশখালীর ব্যবসায়ী হাসান ভক্তি ও শ্রদ্ধায় বাঁশখালীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী ৩দিনপর উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬ বাঁশখালীতে বিএনপি নেতা ডিলার দুলাভাইয়ের চাল শ্যালকের দোকানে, চালের বস্তা জব্দ বাঁশখালীতে বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা, প্রতিহত করল প্রশাসন

পুঁইছড়িতে বন বিভাগের অভিযানে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালু উত্তোলন মেশিন ও পাইপ জব্দ করেছে বন বিভাগ। উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বটতলী ঝুমপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ড থেকে এসব সরঞ্জাম জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের নেতৃত্বে পুঁইছড়ি ও নাপোড়া বিটের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ জব্দ করে পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট অফিসের হেফাজতে নেওয়া হয়।

অভিযানে পুঁইছড়ি বিটের ফরেস্ট গার্ড মো. জুয়েলুর রহমান, নাপোড়া বিটের ফরেস্ট গার্ড মো. শওকত উল্লাহ চৌং, ড্রেসার মো. দিদারুল আলম এবং স্থানীয় ভিসিএফের (ভিলেজ কনজারভেশন ফোরাম) সদস্যরা অংশ নেন।

বন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কার্যক্রম চলছে। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বন বিভাগ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews