রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে অবৈধভাবে কাটা পাঁচ টুকরা গর্জন গোল কাঠ জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায় সংশ্লিষ্টরা।

শনিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের অফিসটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, সদর-এর নির্দেশনায় পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের ফরেস্ট গার্ড মো. জুয়েলুর রহমানের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা অভিযানে অংশ নেন। এ সময় দুটি গর্জন গাছের মোট পাঁচ টুকরা গর্জন গোল কাঠ জব্দ করা হয়।

বন বিভাগ জানায়, অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা কাঠগুলো রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে বন বিভাগের সদস্যরা কাঠগুলো জব্দ করেন। রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হকের নেতৃত্বে জব্দ করা কাঠের মোথায় বন বিভাগের জব্দ হাতুড়ি চিহ্ন দেওয়া হয়।

রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে কাটা গর্জন কাঠগুলো জব্দ করা হয়েছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জব্দ করা কাঠের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।’

অভিযানে পুঁইছড়ি বিটের পাশাপাশি পার্শ্ববর্তী নাপোড়া বিটের বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস এবং বাঁশখালী থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বন বিভাগ জানিয়েছে, পলাতক ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews