সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি মঈন উদ্দীন, সদস্যসচিব রতন চক্রবর্তী বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা বাঁশখালীর মাটিতে বিদ্যুৎ উৎপাদন, তবু ঘরে ঘরে অন্ধকার কেন? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী অফলাইন বাংলাদেশের ৯ সদস্যের এডভাইজরি প্যানেল গঠিত দেড়মাসের মাথায় বাঁশখালীতে নতুন এসি ল্যান্ড এস এম আমিরুল মোস্তফা

বাঁশখালী শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি মঈন উদ্দীন, সদস্যসচিব রতন চক্রবর্তী

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মঈন উদ্দীনকে সভাপতি এবং বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তীকে সচিব করা হয়েছে।

এ উপলক্ষ্যে সম্প্রতি বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার অর্থ সচিব মুহাম্মদ মুজিবুর রহমান।

বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মঈন উদ্দীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মোনায়েম শাহ আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেছবাহ উদ্দিন আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন তৌহিদ বিন মোস্তফা, দোলন দাশ, মুহাম্মদ ফজলুল হক কোরেশি, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ দিদারুল করিম, অমৃত কারন ও মিল্টন কান্তি দেব।

সভা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৪১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, পশ্চিম বাঁশখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তৌহিদুর রহমান এবং মোনায়েম শাহ আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন আহমেদকে সহসভাপতি করা হয়েছে।

কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিনকে যুগ্মসচিব, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান ও বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোরশেদুল হাসানকে সহকারী সচিব করা হয়েছে।

এ ছাড়া পশ্চিম বাঁশখালী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সামশুল আলম হেলালিকে সাংগঠনিক সচিব এবং বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মমতাজ উদ্দিনকে অর্থ সচিব করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষক সমাজের কল্যাণ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews