শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী প্রাণিসম্পদ হাসপাতালে ১১ পদের ৬টিই শূন্য, ব্যাহত সেবা বায়েজিদে নাগরিক সোসাইটির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাঁশখালীতে সবজি ক্ষেতের জালে আটকা বিষধর পদ্ম গোখরা, বনে অবমুক্ত বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ড্রেজার পাইপ ও এক্সকাভেটর বাঁশখালীতে অবাধে বালু উত্তোলনে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, নীরব ভূমিকায় প্রশাসন বাঁশখালীতে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘এক দিনে লক্ষ বৃক্ষ’ কর্মসূচিতে শীলকূপে সাড়ে তিনশত চারা রোপণ ও বিতরণ বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন পুঁইছড়িতে বন বিভাগের অভিযানে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ জাতীয় যুবশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে যুগ্ম সদস্য সচিব হলেন শহিদুল ইসলাম সাগর

চাম্বলে একই পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির উঠানে খেলতে গিয়ে একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ডের সিন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো–ওরিন (২) ও নুরিন (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। ওরিনের বাবার নাম মোহাম্মদ নাছির উদ্দিন এবং নুরিনের বাবার নাম মোহাম্মদ মহিবুল্লাহ, স্থানীয়ভাবে যিনি সাহাব মিয়া নামে পরিচিত।

স্থানীয় ইউপি সদস্য মো. আহমদ কবির দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেলে দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। মাগরিবের নামাজের সময় পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে গেলে কোনো একসময় ওরিন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে নুরিনও পুকুরে পড়ে গেছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।

নিহত শিশুদের ছোট চাচা মো. ফরহাদ বলেন, ‘দুই শিশু বিকেলে বাড়ির উঠানে খেলছিল। মাগরিবের নামাজের জন্য পরিবারের সবাই বাড়িতে প্রবেশ করলে কিছুক্ষণ পর তাদের আর দেখা যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের পাওয়া যায়।’

তিনি জানান, শিশু দুটির দাদি আমেনা বেগম পুকুরের কাছে গিয়ে একজনের মরদেহ ভেসে উঠতে দেখেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন।

উদ্ধারের পর তাদের চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।

সোমবার রাত ১০টার দিকে পশ্চিম চাম্বলের স্থানীয় জাব্বারীয়া ইসলামীয়া নূরানী ও হেফজ মাদরাসা মাঠে দুই শিশুর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের দাফন করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews