বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে অবাধে বালু উত্তোলনে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, নীরব ভূমিকায় প্রশাসন বাঁশখালীতে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘এক দিনে লক্ষ বৃক্ষ’ কর্মসূচিতে শীলকূপে সাড়ে তিনশত চারা রোপণ ও বিতরণ বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন পুঁইছড়িতে বন বিভাগের অভিযানে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ জাতীয় যুবশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে যুগ্ম সদস্য সচিব হলেন শহিদুল ইসলাম সাগর কাথরিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আফনানের কিশোরগ্যাং খোরশেদের তাণ্ডবে অতিষ্ঠ শীলকূপ-মাইজপাড়ার বাসিন্দারা, রাত হলেই বাড়ে আতংক অপহরণের পর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে, যেভাবে উদ্ধার হলেন বাঁশখালীর ব্যবসায়ী হাসান ভক্তি ও শ্রদ্ধায় বাঁশখালীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চার ইউনিয়নের ২৪৪ পরিবারের মাঝে পুনর্বাসনের লক্ষ্যে ১৫ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে কুরআন রিসার্চ ফাউন্ডেশন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনাগরিস্থ বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কুরআন রিসার্চ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট প্রতিনিধি মুসলিম বিন আহমদ। বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের সিইও খোরশেদ আলী চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুরআন রিসার্চ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ মুহসিন।

প্রধান বক্তা ছিলেন বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ নাছের। বিশেষ অতিথি ছিলেন কুরআন রিসার্চ ফাউন্ডেশনের দাওয়াহ বিভাগের শায়খ আবদুল লতিফ সোহাগ গাজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিসার্চ ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা সাফওয়ান খান, হিসাবরক্ষক রুবেল ইসলাম ও মিডিয়া কর্মকর্তা মাহফুজ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয়ক শাফায়েত উল্লাহ।

কুরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বাঁশখালীর বাহারছড়া, সরল, কালীপুর ও কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতির শিকার পরিবারগুলোর পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে এ অর্থ প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews