শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের এমপিওভুক্তির প্রক্রিয়া এগোল

বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ সফিউল আজম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় টিএন্ডটি অফিসের সামনে পেকুয়া-বাঁশখালী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সড়কের ওই এলাকায় একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলটির চালক সফিউল আজমের হেফাজত থেকে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার সফিউল আজম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পূর্ব মুহুরীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews