রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি

বাঁশখালীতে পিতা হত্যার আসামি ছেলে ওমান পালানোর পথে বিমানবন্দরে গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে পিতাকে মারধরের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি ছেলে মোহাম্মদ শাহাদাত প্রকাশ মোবারেক হোসেন (২৪) ওমান পালানোর পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার হয়েছেন। বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেপ্তার শাহাদাত বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের বাসিন্দা। তার পিতা মোহাম্মদ শাহজাহান (৪৩) মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, সোমবার গভীর রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহজাহানের সঙ্গে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে ছেলে শাহাদাত ও মেয়ে অভিমণি মিলে পিতাকে মারধর করেন। এতে শাহজাহান গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরাই তাকে রাতের দিকে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, শাহজাহানের মৃত্যুর পর ছেলে শাহাদাত ও মেয়ে অভিমণি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের বড় মেয়ে লাকী আক্তার বাদী হয়ে তার ভাই ও বোনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘শাহজাহানের মৃত্যুর ঘটনায় তার বড় মেয়ে লাকী আক্তার বাদী হয়ে ভাই-বোনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলার পর শাহাদাত ওমান পালিয়ে যেতে পারেন–এমন তথ্য পুলিশের কাছে আসে। এরপর তার ছবি ও প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠিয়ে তাকে আটকের অনুরোধ করা হয়।’

তিনি আরও বলেন, ‘বুধবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শাহাদাতকে বাঁশখালী থানায় আনার পর মামলার পরবর্তী কার্যক্রম ও আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মামলার অপর আসামি তার বোন অভিমণিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ছবি: পিতা হত্যার দায়ে ঢাকার হযরত শাহ্ জালাল বিমান বন্দরে গ্রেফতার পুত্র শাহাদত প্রকাশ মোবারেক হোসেন (২৪)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews