শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বাঁশখালীতে বন্যার্তদের পুনর্বাসনে নতুন ঘর, চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বন্যায় ঘরবাড়ি হারিয়ে যারা আশ্রয়হীন হয়ে পড়েছিলেন, তাদের পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন টিনের ঘরের চাবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।

চাবি তুলে দেওয়ার সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এর আগে তিনি ওই এলাকায় একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে শত শত মানুষের ঘরবাড়ি পানিতে ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হওয়ার পাশাপাশি পুকুর, জলাশয় ও মাছের ঘের তলিয়ে যায়। আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়া এসব পরিবারের পুনর্বাসনে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews