বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত বাঁশখালীতে প্রতিমা কারখানা পরিদর্শনকালে সিসিটিভি ও পাহারার নির্দেশ ওসি রবিউলের বাঁশখালী শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি মঈন উদ্দীন, সদস্যসচিব রতন চক্রবর্তী বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা বাঁশখালীর মাটিতে বিদ্যুৎ উৎপাদন, তবু ঘরে ঘরে অন্ধকার কেন? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে নিরাপত্তা জোরদার, পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক::: প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পৃথক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রাম জেলার হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালীর নির্ধারিত তিনটি ভেন্যুতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অফিসার-ফোর্সদের এ ব্রিফিং দেওয়া হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্তদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
হাটহাজারী থানাধীন পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি সরকারি কলেজ এবং বাঁশখালীর আব্দুর রশিদ কমিউনিটি সেন্টারে পৃথকভাবে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রধানমন্ত্রীকে ঘিরে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা, নিষ্ঠা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তিনটি ভেন্যু ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ভেন্যুগুলোতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশ সুপার নির্ধারিত ভেন্যুগুলো পরিদর্শন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব ও সেবামূলক পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews