বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত বাঁশখালীতে প্রতিমা কারখানা পরিদর্শনকালে সিসিটিভি ও পাহারার নির্দেশ ওসি রবিউলের বাঁশখালী শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি মঈন উদ্দীন, সদস্যসচিব রতন চক্রবর্তী বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা বাঁশখালীর মাটিতে বিদ্যুৎ উৎপাদন, তবু ঘরে ঘরে অন্ধকার কেন? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বাঁশখালীতে ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালী সফর উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার ছাত্রদলের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার কলেজ গেইট থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুরের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, জেলা ছাত্রদলের সদস্য মো. তৈয়ব, বেলাল মাহমুদ, তারেক, নুরুন্নবী, পৌরসভা ছাত্রদল নেতা খালেদ বিন আবদুল্লাহ জিহান, আশফাকুল ইসলাম মাহিন, মোশাররফ হোসেন রকি, হেলাল উদ্দীন হানিফ, রিয়াজুদ্দিন তারেক, বাহাদুর আলম, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সহ-সভাপতি তানিম, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম উদ্দীনসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালী সফরকে সফল ও সুশৃঙ্খল করতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। তাঁরা সফরকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews