বাঁশখালী সংলাপ::: আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালী সফর উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার ছাত্রদলের উদ্যোগে আয়োজিত র্যালিটি বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার কলেজ গেইট থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুরের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, জেলা ছাত্রদলের সদস্য মো. তৈয়ব, বেলাল মাহমুদ, তারেক, নুরুন্নবী, পৌরসভা ছাত্রদল নেতা খালেদ বিন আবদুল্লাহ জিহান, আশফাকুল ইসলাম মাহিন, মোশাররফ হোসেন রকি, হেলাল উদ্দীন হানিফ, রিয়াজুদ্দিন তারেক, বাহাদুর আলম, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সহ-সভাপতি তানিম, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম উদ্দীনসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালী সফরকে সফল ও সুশৃঙ্খল করতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। তাঁরা সফরকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত