সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী অফলাইন বাংলাদেশের ৯ সদস্যের এডভাইজরি প্যানেল গঠিত দেড়মাসের মাথায় বাঁশখালীতে নতুন এসি ল্যান্ড এস এম আমিরুল মোস্তফা বাঁশখালীতে বাড়ছে ডেঙ্গু, দেড় মাসে ৩ শতাধিক চিকিৎসা রেকর্ড কে এই মুহাম্মদ আলী জিন্নাহ এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বাঁশখালীতে তারেক রহমানের সফর সফল করতে ঐক্য-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান লায়ন হেলালের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সফর সফল করার আহ্বান জানান।

বৃহস্পতিবার উপজেলার চেচুরিয়া এসকেবি কনভেনশন হলে বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত ওসমান।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন হেলাল উদ্দীন বলেন, আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আসবেন। তাঁর এ সফর সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, রেজাউল হক চৌধুরী, মুহাম্মদ ইব্রাহিম, জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজীম, শেফায়াত হোসেন চক্ষু, নিলুফা আক্তার, শাহজাহান চৌধুরী, অ্যাডভোকেট লায়ন নাছির উদ্দীন, মোহাম্মদ মহসিন, আসহাব উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজল কাদের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক নুরুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, সদস্য সচিব রাসেল চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দীন, সদস্য সচিব শহিদুল কাইছার বাদশা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর ও ফরহাদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমান, সদস্য সচিব ফজল কাদেরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews