সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ধসের ১২১ ট্রাক মাটি বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষায় নতুন নির্দেশনা, ক্যাশ কাউন্টার ব্যবহারের আহ্বান বকেয়া বিল পরিশোধ না হওয়ায় বন্ধের মুখে বাঁশখালী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাঁশখালীর বন্যাদুর্গত পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঢেউটিন ও ত্রাণ বিতরণ বয়স্ক ভাতার প্রলোভনে জমি হেবা, বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ বাঁশখালীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিচ্ছেন সাকিব উল আলম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাঁশখালীতে জামায়াতের গণমিছিল, সমাবেশে এমপির হুঁশিয়ারি বাঁশখালীতে সংঘর্ষ: ৬ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তারে অভিযান অব্যাহত বাঁশখালীতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১; আহত অন্তত ৮ বাঁশখালীতে মাছের ঘেরের ভাগাভাগি নিয়ে গোলাগুলি, নিহত ১, আহত ২

বাঁশখালীতে পাহাড়ধসের ১২১ ট্রাক মাটি বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় পাহাড়ধসে সড়কে জমে থাকা মাটি সরকারি কাজে ব্যবহার না করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রায় ১২১ ট্রাক মাটি বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা আবদু শুকুর।

রোববার ইউএনও বরাবর দেওয়া অভিযোগে আবদু শুকুর উল্লেখ করেন, গত ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে পূর্ব চাম্বল আদর্শগ্রাম আশ্রয় প্রকল্প থেকে ধুইল্যাঝিরি যাওয়ার সড়কের প্রায় ৩০০ ফুট অংশে বিপুল পরিমাণ মাটি ধসে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অভিযোগে বলা হয়, স্থানীয় বাসিন্দারা বিষয়টি চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নজরে আনলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের বিভিন্ন ভাঙা সড়ক সংস্কারে ধসে পড়া মাটি ব্যবহারের মৌখিক অনুমতি নেওয়া হয়। তবে পরবর্তী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকায় মাটি অপসারণ করা সম্ভব হয়নি।

এ সুযোগে স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দিনের নেতৃত্বে আরও ২-৩ জন মিলে সিন্ডিকেট করে সরকারি কাজে ব্যবহার না করে ধসে পড়া মাটি বিক্রি করে দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, প্রায় ১২১ ট্রাক মাটি বিক্রি করে এর অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, এ বিষয়ে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের কাছে অবৈধভাবে মাটি বিক্রির তথ্য দেওয়ায় ইউপি সদস্য জসীম উদ্দিন তাকে হত্যার হুমকি দিচ্ছেন।
লিখিত অভিযোগে বিষয়টি সরেজমিন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

অভিযোগপত্রে স্থানীয় ইউপি সদস্য ফাতেমা, ফজল, আদর এবং স্থানীয় বাসিন্দা মোছাদ্দেক সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন।

স্থানীয় স্ক্যাভেটর ও ডাম্পারচালক মিজান, আবু ও মনির বলেন, ‘ইউপি সদস্য জসিম আমাদের ডেকে সড়কে ধসে পড়া মাটি অপসারণ করে ইউনিয়নের বিভিন্ন ভাঙা সড়কে ফেলতে বলেন। তিনি দাবি করেন, এ কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি রয়েছে তাঁর কাছে। তাঁর কথামতো আমি নিজ খরচে মাটি অপসারণ করে নিজের প্রয়োজনেও ব্যবহার করেছি এবং বিভিন্ন ভাঙা সড়কে দিয়েছি। তবে কয়েক দিন পর সড়কে দেওয়া মাটিসহ মোট ১২১ গাড়ি মাটির জন্য প্রতি গাড়িতে ৪৫০ টাকা হিসেবে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য জসীম উদ্দিন বলেন, ‘আমি শুধু মাটি অপসারণ করে সড়কে চলাচলের ব্যবস্থা করেছি। মাটি বিক্রি করেছি কি না, তা এলাকায় এসে খোঁজ নিলেই জানতে পারবেন। কাউকে হুমকি দেওয়ার অভিযোগও সঠিক নয়।’ তবে মাটি অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন কি না–এ প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান।

চাম্বল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ বলেন, ‘বিষয়টি নিয়ে অভিযোগ হয়েছে বলে জেনেছি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন হওয়া উচিত।’

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews