শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাঁশখালীতে জোরদার প্রস্তুতি, ভেন্যু পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা:::: আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম জেলা সফরকে সামনে রেখে বাঁশখালীতে নির্ধারিত সফরস্থলের প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সোমবার (৩ আগস্ট) তারা উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ এবং বাহারছড়া সমুদ্র সৈকতসংলগ্ন হেলিপ্যাড এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গৃহীত সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা এবং ভেন্যুর বিভিন্ন অবকাঠামোগত কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সফরকে নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ভেন্যুর অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা বেষ্টনী, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews