সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব

বাঁশখালীতে মাছের ঘেরের ভাগাভাগি নিয়ে গোলাগুলি, নিহত ১, আহত ২

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল, বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধ এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মোহাম্মদ জিল্লুর রহমান (৩০)। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুইজন গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছের প্রজেক্টের ভাগাভাগি ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ এবং বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews