রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব

বাঁশখালীতে ৩০ দুস্থ ও বিধবা নারীর হাতে সেলাই মেশিন তুলে দিলেন জহিরুল ইসলাম এমপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, দুস্থ ও বিধবা নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ৩০টি সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন কর্মমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। সেলাই মেশিন শুধু একটি উপকরণ নয়, এটি অনেক নারীর আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করবে। প্রশিক্ষণ ও পরিশ্রমের মাধ্যমে এসব নারী নিজ নিজ পরিবারে আয় বৃদ্ধি এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. আমিনুর রহমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ এবং সাংসদের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য সৈয়্যদ মর্তুজা আলী।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন দরিদ্র, দুস্থ ও বিধবা নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews