সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত টেকসই ঘর নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করতে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য দ্রুত নিরাপদ ও টেকসই ঘর নির্মাণের আশ্বাস দেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় এসব এলাকায় টানা ৭ থেকে ১০ দিন পানি জমে থাকায় বহু মাটির ঘর বিধ্বস্ত হয়েছে। অনেক পরিবার এখনো ঝুঁকিপূর্ণ অর্ধভাঙা ঘরে বসবাস করছে।পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছ থেকে পুনর্বাসনের প্রয়োজনীয়তা, ঘরের নকশা ও নির্মাণসামগ্রী বিষয়ে মতামত নেন।একই সঙ্গে স্থানীয় কাঠমিস্ত্রিদের সঙ্গে সম্ভাব্য নির্মাণ ব্যয়, উপকরণের মান এবং টেকসই ঘর নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে পুনর্বাসন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত নিরাপদ ও টেকসই নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করা হবে।’

পরিদর্শনকালে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews