রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিতে সতর্কতার আহ্বান জানালেন ছাত্রদল নেতা সবুর

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস ছবুর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের আগে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দেশের মা-বোনদের ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করেছিলেন। বর্তমানে সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় তথ্য সংগ্রহ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হয়ে উঠেছে।
তিনি বলেন, তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, ভুল বা অননুমোদিত ব্যক্তির সম্পৃক্ততা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে।
আবদুস ছবুর অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। যারা অতীতে এ পরিকল্পনাকে উপহাস করেছিল, তাদের এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার নৈতিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়িত হয়।
বিবৃতির শেষে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews