রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শীলকূপে জামায়াতের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন দুই হাজারের বেশি রোগী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং বাংলাদেশ ইসলামিক সেন্টারের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ঢাকা থেকে আগত বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা দুই হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রদান করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) শীলকূপ ইউনিয়নের মনকিচর (সেইন্ন্যাপাড়া) এলাকার ওসমান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী শীলকূপ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে ৮টি বুথে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক দায়িত্ব পালন করেন। মেডিসিন, গাইনি, শিশু, চক্ষু, নাক-কান-গলা (ইএনটি), যৌন ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এ সময় রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রয়োজনীয় ল্যাব টেস্টের ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রায় দেড় লাখ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজিত এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে দুই হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. শহিদ উল্লাহ, শীলকূপ ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুর রহিম, সেক্রেটারি মুহাম্মদ রবিউল আলম, অফিস সম্পাদক রিয়াজুল হক তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ওমর আলী, যুব বিভাগের সভাপতি এনামুল হক রাহাত, শ্রমিককল্যাণ বিভাগের সভাপতি মো. রেজাউল করিম, ওলামা সম্পাদক মাওলানা জাহেদুল ইসলাম, প্রচার সেক্রেটারি ডা. আব্দুস সাত্তার, মোখতার আহমদ, মাওলানা রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অসচ্ছল মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews