বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে অবাধে বালু উত্তোলনে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, নীরব ভূমিকায় প্রশাসন বাঁশখালীতে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘এক দিনে লক্ষ বৃক্ষ’ কর্মসূচিতে শীলকূপে সাড়ে তিনশত চারা রোপণ ও বিতরণ বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন পুঁইছড়িতে বন বিভাগের অভিযানে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ জাতীয় যুবশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে যুগ্ম সদস্য সচিব হলেন শহিদুল ইসলাম সাগর কাথরিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আফনানের কিশোরগ্যাং খোরশেদের তাণ্ডবে অতিষ্ঠ শীলকূপ-মাইজপাড়ার বাসিন্দারা, রাত হলেই বাড়ে আতংক অপহরণের পর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে, যেভাবে উদ্ধার হলেন বাঁশখালীর ব্যবসায়ী হাসান ভক্তি ও শ্রদ্ধায় বাঁশখালীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব

বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ১২০০ জন

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মানুষের জন্য সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা এনামুল হকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় (লাল স্কুল) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে ১,২০০ জনেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আসিফুল হক, ডা. শামীমা আক্তার, ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং ডা. মুবিনুল হক। তাঁদের সঙ্গে পাঁচ সদস্যের একটি স্বাস্থ্যকর্মী দল সার্বিকভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শও প্রদান করা হয়।

এনামুল হকের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক রশিদ আহমদ, আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ওবাইদুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক রিদুয়ানুল হক, পরিবার কল্যাণ সহকারী কামরুন নাহার এবং সুইটি বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাজসেবক এনামুল হক বলেন, ‘সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ বলেন, “দুর্যোগ-পরবর্তী সময়ে মানুষের সবচেয়ে বড় প্রয়োজনগুলোর একটি হচ্ছে চিকিৎসাসেবা। এনামুল হকের এ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলা আরও সহজ হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

স্থানীয়রা জানান, বন্যার কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় এমন একটি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প এলাকার মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও উপকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews