রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে কাজ চলছে, বললেন এনজিও ব্যুরো প্রধান

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, ত্রাণ ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। পাশাপাশি বিভিন্ন সংস্থার পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রমও পরিদর্শন করেন।

শুক্রবার দিনব্যাপী বাঁশখালী পৌরসভার আস্কারিয়া পাড়ার তিন মসজিদ মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি সম্পর্কে সরকারের সর্বোচ্চ পর্যায় অবগত রয়েছে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় দোস্ত এইডের উদ্যোগে ৩৭ কেজি ওজনের খাদ্যপ্যাকেজ, আবুল খায়ের ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী, আল-মানাহিলের ৪২ কেজির খাদ্যপ্যাকেজ, ইপসার পক্ষ থেকে ত্রিপল এবং আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সংস্থার অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিদর্শন করেন মহাপরিচালক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সিনিয়র সহকারী সচিব শরীফ আহমদ, বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, চিকিৎসক ডা. আবীর শাকরান মাহমুদ, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, এনজিও বিষয়ক ব্যুরোর প্রশাসনিক কর্মকর্তা বাহাদুর রইচসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews