রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীতে ট্রলিং বোটে অভিযান, ৫ হাজার কেজি মাছ জব্দ, ৬ আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৭টি ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পাশাপাশি ছয় জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শেখেরখীল ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে ৭টি ট্রলিং জাল, ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং ছয় জেলেকে আটক করা হয়।
পরে সামুদ্রিক মৎস্য দপ্তরের আগ্রাবাদের সামুদ্রিক উৎপাদন কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং বোট থেকে অবৈধ সরঞ্জাম অপসারণ করা হয় এবং জব্দ করা ট্রলিং জাল ধ্বংস করা হয়। একই সঙ্গে মালিকপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় এবং মুচলেকা নেওয়ার পর বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে ৩ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। জরিমানার অর্থসহ মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews