রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বন্যাকবলিত ২৫ পরিবারকে ঢেউটিন দিল মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন বিতরণ করেছে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন।

শুক্রবার বিকেল ৩টায় উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরল আনোয়ারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের প্রত্যেককে এক বান করে ঢেউটিন প্রদান করা হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এটি তাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের প্রথম ধাপ। পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং পুনর্বাসন সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মৌলানা হাবীব উল্লাহ (রহ.)-এর জ্যেষ্ঠপুত্র মৌলানা মাহমুদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরহাদ আমিন ফয়সাল।

এতে উপস্থিত ছিলেন আল্লামা খাইরুদ্দীন (রহ.)-এর কনিষ্ঠপুত্র মুফতি মাওলানা নছিমুর রহমান, সরল আনোয়ারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল মাজেদ, নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল মালেক, মাওলানা আহমদ ছৈয়দ, মাওলানা হাফেজ আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা রাশেদুল আলম নোমান, মাস্টার জামাল উদ্দিন, ডা. ইউসুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া মরহুম মৌলানা হাবীব উল্লাহ (রহ.)-এর উত্তরসূরি ও ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা ফরিদুল আলম, মৌলানা শওকত আমিন বেলাল, মৌলানা সোহাইল মাহমুদ, ফরহাদ আমিন ফয়সাল, তোয়াহা আমিন, শোয়াইব মাহমুদ, আহমদুর রহমান ও মোবারক উল্লাহ। ভার্চুয়ালি অংশ নেন মৌলানা হাবিবুল করিম হেলাল, মৌলানা সাইফুল্লাহ ও হাফেজ ওবাইদুল্লাহ।

বক্তারা বলেন, মৌলানা হাবীব উল্লাহ (রহ.) দেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন ছিলেন। ইসলামী শিক্ষা, দ্বীনি দাওয়াত ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর আদর্শ ও মানবসেবার ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর সন্তান ও নাতিদের উদ্যোগে প্রতিষ্ঠিত মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মৌলানা মাহমুদ উল্লাহ ফাউন্ডেশনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা যেন ফাউন্ডেশনকে সমাজ ও মানবকল্যাণে দীর্ঘদিন কাজ করার তাওফিক দান করেন। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষের প্রতি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্যায়ে মাওলানা আব্দুল মাজেদ-এর পরিচালনায় বন্যাদুর্গত পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews