রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বন্যাকবলিত শীলকূপে শনিবার এনামুল হকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত শীলকূপ ইউনিয়নের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা এনামুল হকের পক্ষ থেকে আগামী শনিবার (২৫ জুলাই) একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শীলকূপ ইউনিয়নের মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় (লাল স্কুল) প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে সেবা প্রদান করা হবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। তারা স্থানীয়দের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ‘মানবতার সেবায়–সুস্থ সমাজ গঠনে আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এনামুল হক সমর্থক ফোরামের উদ্যোগে শীলকূপ, বাঁশখালীতে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews