রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীর বন্যাদুর্গতদের পুনর্বাসনে বড় উদ্যোগ নিচ্ছে জেলা পরিষদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালীর অসহায় ও গৃহহীন মানুষের পুনর্বাসনে বড় ধরনের কর্মসূচি হাতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম জেলা পরিষদ। জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম বলেছেন, পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করে শিগগিরই দৃশ্যমান কার্যক্রম শুরু করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম জেলা পরিষদ ভবনে নবনিযুক্ত প্রশাসক মাহবুবুর রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

সাক্ষাৎকালে বাঁশখালীর বন্যাকবলিত অসহায় ও গৃহহীন মানুষের পুনর্বাসনে জেলা পরিষদের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মাহবুবুর রহমান শামীম বলেন, ‘ইনশাআল্লাহ, জেলা পরিষদ পুনর্বাসনের লক্ষ্যে করণীয় নির্ধারণ করে কর্মসূচি হাতে নিচ্ছে। খুব দ্রুতই এ কার্যক্রম দৃশ্যমান হবে।’

এ সময় বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি এবং দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জেলা জিপি অ্যাডভোকেট মোহাম্মদ কাশেম চৌধুরী, অতিরিক্ত জেলা পিপি, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাছির উদ্দীন এবং বিএনপি নেতা নূরুল আলম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews