রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীতে ৬০০ বন্যাকবলিত পরিবারের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০টিরও বেশি পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম।

মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে মরহুম আলহাজ্ব শফিকুর রহমানের ছোট ছেলে, প্রবাসী হাফেজ খলিলুর রহমান এবং বড় ছেলে মাওলানা ওবায়দুল্লাহর তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের মানবিক উদ্যোগে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তিনি মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, গণ্ডামারা ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতারা।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০টিরও বেশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়। এসময় স্থানীয় মাদরাসার শিক্ষকদের আর্থিক উপহার প্রদান করা হয়।স্থানীয়রা দুর্যোগকালে এমন মানবিক সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews