রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই

বাঁশখালী থেকে ৯ ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে ফুলেল সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত ৯ জন প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

শনিবার (২৭ জুন) বাঁশখালী থানায় আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

নিয়োগপ্রাপ্তরা হলেন– ছনুয়া ইউনিয়নের তাসফিয়া হোসেন তানিয়া, বাঁশখালী পৌরসভার প্রিয়া বড়ুয়া, সাধনপুর ইউনিয়নের মো. আসমাউল শরীফ ও শয়ন আইচ, কালীপুর ইউনিয়নের মো. জাহেদুল ইসলাম, বাহারছড়া ইউনিয়নের নিশান দে ও সুকান্ত চন্দ্র দাশ, পুঁইছড়ি ইউনিয়নের সাইফুল ইসলাম মাহিম এবং শীলকূপ ইউনিয়নের প্রিতম চৌধুরী।

বাঁশখালী থানা সূত্র জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের তদবির, সুপারিশ বা আর্থিক লেনদেন ছাড়াই শারীরিক সক্ষমতা ও মেধার মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

এ সময় বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘বাংলাদেশ পুলিশে নিয়োগ এখন সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক। কোনো তদবির বা ঘুষের সুযোগ নেই। যারা যোগ্য, তারাই নির্বাচিত হয়েছে। নবনিযুক্ত সদস্যরা সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবে বলে আমি বিশ্বাস করি।’

স্থানীয়রা জানান, স্বচ্ছ ও মেধাভিত্তিক এ নিয়োগ কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে এবং বাংলাদেশ পুলিশের প্রতি জনআস্থা আরও বৃদ্ধি করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews