শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে পোষা প্রাণীদের জন্য ফ্রি ভ্যাকসিন ক্যাম্প

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে পোষা প্রাণীদের জন্য এক ফ্রি ভ্যাকসিন ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঁশখালী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। শখের বসে বিড়াল ও কুকুর পালনকারী শিক্ষার্থীদের পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাদা ডা. জুলকারনাইন শাওন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরফাতুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আমজাদ, শুভ দে, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ ফেরদাউস, জেম এ জেনি, সানজিদা আফরিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ক্যাম্পে পোষা বিড়াল ও কুকুরের জন্য ক্যাট ফ্লু (Cat Flu) ও জলাতঙ্ক (Rabies) প্রতিরোধী টিকা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews