শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বেহাল মিয়ারবাজার সড়ক, দ্রুত টেকসই সংস্কারের দাবি এলাকাবাসীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মিয়ারবাজার সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দ্রুত ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলদি মিয়ারবাজার বাঁশখালী পৌরসভার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন হাজারো মানুষ এ বাজারে কেনাকাটা করতে আসেন। এছাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ নিয়মিত এ সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি জীর্ণ ও খানাখন্দে ভরা থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে সড়কটির অস্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। ফলে সাময়িক কিছু কাজ হলেও বাস্তবে সড়কের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে সৃষ্টি হচ্ছে কাদা ও জলাবদ্ধতা, যা পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।

স্থানীয় বাসিন্দা মো. মিজান বলেন, ‘মিয়ারবাজার সড়কটি শুধু একটি সড়ক নয়, এটি বাঁশখালী পৌরসভার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে বর্ষাকালে বাজারে আসা-যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও টেকসই সংস্কার কাজের জোর দাবি জানাচ্ছি।’

এলাকাবাসীর মতে, একটি পৌরসভার প্রধান বাণিজ্যিক কেন্দ্রের সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকা শুধু জনদুর্ভোগই নয়, বরং পৌরসভার সামগ্রিক উন্নয়ন ও ভাবমূর্তির সঙ্গেও সংশ্লিষ্ট। তাই জনস্বার্থে মিয়ারবাজার সড়কের সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews