শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

শঙ্খ নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ড্যাম্পারসহ বালু জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ঈশ্বরবাবুর হাট সংলগ্ন এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে মজুত করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন উপস্থিত ছিলেন।

অভিযানকালে ঈশ্বরবাবুর হাট এলাকায় দুইটি পৃথক স্থানে বালুর স্তূপ পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্যমতে, শঙ্খ নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা এসব বালু বিক্রির উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল।

এ সময় ঘটনাস্থল থেকে বালুভর্তি দুইটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়। পাশাপাশি দুইটি স্থানে স্তূপ করে রাখা বালুও জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ করতে দেওয়া হবে না।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews