শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বাঁশখালীতে দেশীয় অস্ত্র উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য আটক

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দেশীয় অস্ত্র ও একটি পিকআপ গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার কাটার উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও সাত থেকে আটজন পালিয়ে যান।

বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার মন্টু তালুকদারের চায়ের দোকানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিলপুর এলাকার নুর মোহাম্মদ (৩৭), বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকার কামরুল ইসলাম শেখ (৪৯) এবং আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়া এলাকার শাহাদাত হোসেন (৩৫)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পেকুয়া এলাকা থেকে বাঁশখালীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বৈলছড়ি বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে চেচুরিয়া এলাকায় গাড়িটি আটক করা হয়।

তল্লাশি চালিয়ে পিকআপ গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাড়ি থেকে নেমে অজ্ঞাতপরিচয় আরও সাত থেকে আটজন পালিয়ে যান। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেহ ও পিকআপ তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে এলাকায় সমবেত হওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews